দিনে দুপুরে দুঃসাহসিক চুরি - The News Lion

দিনে দুপুরে দুঃসাহসিক চুরি




দি নিউজ লায়ন ;   পূর্ব বর্ধমানের জামালপুরে এলাকায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজার তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতিরা। গৃহকর্তা সেখ আনোয়ার আলি বলেন, ১৫ ভরি সোনার গয়না, আনুমানিক ১০ ভরি রূপোর গয়না ও নগদ ১২ হাজার টাকা চুরি হয়েছে।তিনটি আলমারির তালা ভেঙে লুটপাট চালায় দুস্কৃতিরা। 


বিছানাপত্র ও বাড়ির আসবাবপত্র সবই দুস্কৃতিরা তছনছ করে। দুটি বাড়ি পাশাপাশি। পুরনো বাড়িতে রান্নাবান্না হয়।আর নতুন ঘরে শোয়া হয়। শনিবার বাড়ির মহিলারা বাড়িতে কেউ ছিল না। বাড়ির পুরুষরা মাঠে আলু জমিতে সেচ দিতে গিয়েছিল। 


ওই সুযোগে ফাঁকা বাড়িতে পাঁচিল টপকে   গ্রীলের তালা ভেঙে ঘরে ঢোকে দুস্কৃতিরা। তারপর পরপর তিনটি আলমারির তালা ভেঙে লুটপাট চালায়।মাঠ থেকে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজার তালা ভাঙা। জামালপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.